আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিএনপি-জামায়াত ও সমমনা দল গুলোর প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৯ নভেম্বর ২০২৩ @ ০৫:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ নভেম্বর ২০২৩@০৫:৩২ অপরাহ্ণ
বিএনপি-জামায়াত ও সমমনা দল গুলোর প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

।।রংপুর ব্যুরো।।

বিএনপি-জামায়াত ও সমমনা দল গুলোর আগুন সন্ত্রাস, হত্যাকান্ড, নৈরাজ্য ও অনৈতিক অবরোধের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে টাউন হল চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতপট্টির দলীয় কার্যালয়ে এসে অবস্থান নেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগসহ প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন কালে সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, এদেশের মানুষ আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজাকার খুনি অগ্নি সন্ত্রাসীদের ভোট দিয়ে দেশের ভাবমুক্তি নষ্ট করতে চাননা।

এদেশের মানুষ চায় শান্তি। কোন ভাবে বাংলাদেশের মানুষ আর সন্ত্রাসীর হাতে দিবেনা, বিএনপি ক্ষমতায় থাকা কালিন দুমুঠো ভাত ঠিক মতো খেতে পারেনি, বিগত পনের বছর ধরে বাংলাদেশের মানুষ আরামে নিশ্বাস নিচ্ছে। আগামী ৪১ সালের মধ্যে মধ্যমায়ের দেশে পরিনীত হবে, আর অন্য দেশের দিকে ফিরে থাকাতে হবেনা। তাই এদেশের মানুষ ভুল পথে আর পা বাড়াবেনা।

তিনি আরও বলেন, মানুষ এখন বুঝতে পেরেছে বিএনপি অগ্নি সন্ত্রাসীরা মানুষকে জ্বালে পুরে মারে। আওয়ামী লীগ মানুষের জানমাল হেফাজত করে।

বিএনপি-জামায়াত ও সমমনা দল গুলোর আগুন সন্ত্রাস, হত্যাকান্ড ও অবরোধের নামে সহিংসতা করার প্রতিবাদে শান্তি সমাবেশ এবং বিক্ষোভ এর মধ্য দিয়ে হুশিয়ারি দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে কোন ভাবে দাবিয়ে রাখতে পারবেনা আওয়ামী লীগকে বলে মনে করেন রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ