জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জে স্বপ্না (১৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার (২০ অক্টোবর) উপজেলার বালিজুড়ী ইউনিয়নের শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু স্বপ্না ওই এলাকার ফরিদ মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম বাবুর স্ত্রী ও সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ছোনপঁচা গ্রামের শাহজাহান আকন্দের মেয়ে।
কয়েক মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মিষ্টার জানান, স্বপ্নার স্বামী শফিকুল ইসলাম বাবু জীবিকার তাগিদে ঢাকায় থাকায় প্রতিদিনের ন্যায় গতরাতে খাবার খেয়ে শ্বশুরের ঘরে ননদের সাথে ঘুমিয়ে যান। ভোরে ৮ বছর বয়সী ননদ নুরন্নাহার ঘুম থেকে উঠে দেখেন তার ভাবি ফাঁসিতে ঝুলে আছে।পরে চিৎকার দিলে স্বপ্নার শ্বশুর ফরিদ মণ্ডল আশপাশের মানুষকে ডাক দেয়।
খবর পেয়ে সকালে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান,কোন অভিযোগকারী না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়।
তবে





















