।।রংপুর ব্যুরো।।
রংপুরে পুকুর থেকে রিক্সা চালক সিরাজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রংপুর নগরীর খটখটিয়া এলাকায় ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বুধবার (১৮ অক্টোবর) সকালে নগরীর খটখটিয়া এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে দেখতে পাওয়া যায়। এসময় এলাকার লোকজন ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এসময় পুকুর পাড়ে পড়ে থাকা নিহতের রিকসাটিও উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। নিহত সিরাজুল ইসলাম পশুরাম থানার ৬ নং ওয়ার্ডের বাহাদুর সিং এলাকার আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার আবু মাহফুজ জানায়, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। অথচ তারা রিক্সা বা তার কাছে থাকা টাকা পয়সা কোন নেয়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তব কিকারনে সিরাজুল ইসলামকে হত্যা করা হয়েছে আমরা সে বিষয়ে গভীরভাবে তদন্ত করছি বলে আরো জানান তিনি।।





















