আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

বরগুনায় ছুরিকাঘাতে এক যুবক আহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ অক্টোবর ২০২৩ @ ০৭:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ অক্টোবর ২০২৩@০৭:২২ অপরাহ্ণ
বরগুনায় ছুরিকাঘাতে এক যুবক আহত

।।বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে পাওনা ৫০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সেলুন কর্মচারী প্রেমাই চন্দ্রের ছুরিকাঘাতে শুক্কুর মোল্লা ৩৫ নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।

রবিবার (১ অক্টোবর) দুপুরে বড়বগী ইউনিয়ন পরিষদের সামনে একটি সেলুনে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত যুবক খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকার কুটিগ্রামের বাসিন্দা ইলিয়াস মোল্লার ছেলে।

অভিযুক্ত সেলুন কর্মচারী প্রেমাই চন্দ্র তিনি বড়বগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহিলা মার্কেটের একটি সেলুন দোকানে কর্মচারী হিসেবে কাজ করে।

জানা যায়, শুকুর মোল্লা তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বতিপাড়া এলাকায় পোনা মাছের ব্যবসা করেন। সেই সুবাদে সেলুন কর্মচারী প্রেমাই চন্দ্রের কাছে ৫০০ টাকার পোনা মাছ বাকি বিক্রি করেন। সেই টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করেন শুক্কুর মোল্লাকে। এক পর্যায় চুল কাটার কাচি দিয়ে শুক্কুরের পেটে আঘাত করেন।

গুরুতর আহত হলে এলাকাবাসী শুক্কুরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ