মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।
“তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উপলক্ষে তথ্য মেলার উদ্ধোধন করা হয়েছে।
আজ বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে চত্ত্বরে এ তথ্য মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো.নুরুজ্জামান কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, প্রজেক্ট ডিরেক্টর ইসরাত জাহান, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এনামুল হক খান লিটন প্রমুখ।
এসময় মেলায় তথ্য স্টলগুলো অতিথিবৃন্দরা পরিদর্শন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





















