আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনামিকা-উদয়

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২৯ জুন ২০২৩ @ ০৮:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ জুন ২০২৩@০৮:৩৯ অপরাহ্ণ
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনামিকা-উদয়
ছবি- ফাইল ছবি

।।বিনোদন ডেস্ক।।

কলকাতার টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কয়েক দিন আগেই আইনি বিয়ে সম্পন্ন করেছেন এই দুই তারকা। ধারাবাহিক ‘মিঠাই’ শেষ হওয়ার পরই অভিনেতা উদয় জানিয়েছিলেন- তাদের এখন বিয়ে করার সময়। সেই ঘোষণার পর এবার আইনি বিয়ে সম্পন্ন করলেন তারা।

দুই তারকা মালাবদলও করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছড়িয়ে পড়া ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের শাড়িতে দেখা গেছে। আর অভিনেতা ধরা দিয়েছেন নীল রঙের শেরওয়ানীতে। কিছুদিন আগেই অবশ্য তাদের আইবুড়োভাতের ছবি দৃষ্টি কেড়েছিল সবার।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানায়- অনামিকা-উদয়ের মধ্যে দীর্ঘদিনের প্রেম ছিল। এবার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করলেন তারা। প্রেমিককে স্বামী হিসেবে পেয়ে অবশ্য অভিনেত্রী নিজেও বেশ খুশি। সোশ্যালে বিয়ের ছবি প্রকাশ করে অনামিকা লিখেছেন- আমাদের নতুন জীবন শুরু। আজীবনের জন্য এক হয়েছি। এরপর তাদের সেই ছবিতে শুভেচ্ছাবার্তা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী থেকে নেটিজেনরা।

ধারাবাহিকের দুই তারকার বিয়ের খবরে বিক্রম চ্যাটার্জি থেকে প্রিয়াঙ্কা ভট্টাচার্য উচ্ছ্বসিত হয়েছেন। বিশেষ কারণ হচ্ছে চোখের সামনে তাদের প্রেম হতে দেখেছেন। তাদের বিয়ে হলেও নেটিজেনরা প্রশ্ন রেখেছেন- আইনি বিয়েতেই সিঁদুরদান তো হলো। এবার সামাজিকভাবে বিয়ে কি হবে? তবে এসব প্রশ্নের উত্তর এখনো দেননি অনামিকা-উদয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ