।।নেত্রকোনা প্রতিনিধি।।
‘ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হক, মোফাজ্জল হোসেন ভূইয়া বাচ্চু প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়।






















