মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, দেশের এই উন্নয়ন দেখে এখন তাদের জ্বালা ধরেছে। বিএনপিসহ বিভিন্ন বৈধ দলকে আহবান জানাবো আপনারা অপ্রচার না চালিয়ে নির্বাচনে আসুন, গণতান্ত্রিক পন্থায়, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন ইনশাআল্লাহ।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) মাদারীপুর জেলার সাংবাদিকদের একমাত্র মাদারীপুর প্রেসক্লাবের তিন তলা আধুনিক নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মুনির চৌধুরী, মাদারীপুর প্রেসক্লাবের সহসভাপতি ইয়াকুব খান শিশির, জহিরুল ইসলাম খান, সাধারন সম্পাদক মনির হোসেন বিলাস, যুগ্মসাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি, মাসুদুর রহমান সরদার, কোষাধ্যক্ষ আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক অজয় কুন্ডু, দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ সম্পাদক আরিফ হোসেন সদস্য এস এম আরাফাত হাসান, সঞ্চয় কর্মকার অভিজিৎ, আঞ্জুমান জুলিয়া, বোরহান সুলতান, গোলাম আজম ইরাদসহ সংগঠনের সদস্য বৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।






















