আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় বিনামূল্যে উন্নত জাতের বীজ-সার পেয়ে খুশি কৃষক

  • In কৃষি
  • পোস্ট টাইমঃ ২৮ নভেম্বর ২০২৩ @ ০১:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ নভেম্বর ২০২৩@০১:০১ অপরাহ্ণ
কুমিল্লায় বিনামূল্যে উন্নত জাতের বীজ-সার পেয়ে খুশি কৃষক
ছবি- বিডিহেডলাইন্স

।।কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় বিনামূল্যে উন্নত জাতের বীজ-সার পেলো প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষাণীরা।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জেলার দাউদকান্দির হাটখোলায় দেড় শতাধিক কৃষকের মাঝে এই উপকরণ বিতরণ করা হয় ৷ বোরো মৌসমে আবাদের জন্য উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ, বালাই নাশক, ইউরিয়া, টিএসপি, পটাশ সারসহ ধান রোপণ থেকে ফলন পর্যন্ত সব রকমের উপকরণ তুলে দেওয়া হয় কৃষকের হাতে।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান, ঢাকা ব্যাংক কুমিল্লা শাখা প্রিন্সিপাল অফিসার মো মহিবুর রহমান শাহীন, পেট্রোকেম বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসেন, ম্যানেজার এগ্রোনোমি বিজয় কুমার সাহা, ডেপুটি সেলস ম্যানেজার হামিদুল ইসলাম ও রিজিওনাল ম্যানেজার তালহা যুবায়ের প্রমুখ।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড সহযোগীতায় আসন্ন ব্যুরো মৌসমের চাষিদের মাঝে এই কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।

সারা দেশে সাত হাজারের অধিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করবে ঢাকা ব্যাংক ও পেট্রোকেম।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ