আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

নতুন আঙ্গিকে অভিনয় করে রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সানি লিওন

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১১ অক্টোবর ২০২৩ @ ০৩:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ অক্টোবর ২০২৩@০৩:৫৯ অপরাহ্ণ
নতুন আঙ্গিকে অভিনয় করে রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সানি লিওন

।।বিনোদন ডেস্ক।।

বলিউডে এখন পুরোনো গানের রিমেক তৈরি হচ্ছে। যা ভক্তরাও খুব পছন্দ করছেন। মানুষ এখন পুরনো গান না শুনলেও আজও তাদের মন থেকে সেসব গানের আবেগ দূর হয়নি। তাই দর্শকদের পছন্দের কথা বিবেচনা করে প্রতিনিয়ত পুরনো গানে পরিবর্তন এনে নতুন নতুন রিমেক তৈরি করছেন নির্মাতারা।

প্রায় ২৮ বছর পর এখন এই গানের রিমেক তৈরি করা হয়েছে। নতুন গানটির শিরোনাম ‘মেরা পিয়া ঘর আয়া ২.০’। গানটি গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে। এতে নতুন আঙ্গিকে অভিনয় করে রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সানি লিওন।

সানি লিওন গানটির টিজার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পাশাপাশি ইউটিউবে মাত্র দুদিনে গানটির ভিউ হয়েছে ১০ মিলিয়ন। গানটির ভিডিওতে দেখা যায়, নাচের তালে ভক্তদের হৃদয়ে দোলা দিতে দেখা যায় সানি লিওনকে।

মাধুরী দীক্ষিতের প্রতি বিশেষ শ্রদ্ধা হিসেবে গানটি প্রস্তুত করা হয়েছে জানা গেছে। টিজারটি শেয়ার করে ক্যাপশনে সানি লিওন লিখেছেন, মাধুরী দীক্ষিতের এই আইকনিক গানটি রিমেক করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ