আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

নাটোরে হাঁস চুরির অপরাধে যুবক আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ অক্টোবর ২০২৩ @ ০২:০৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ অক্টোবর ২০২৩@০২:০৩ অপরাহ্ণ
নাটোরে হাঁস চুরির অপরাধে যুবক আটক

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোরে ৫টি বিদেশী জাতের হাঁস চুরির অভিযোগে রতন আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রতন আলী উপজেলার একই এলাকার মৃত সাজাহান আলীর ছেলে।

খামার মালিক হুমায়ন কবির সেতু জানান, সোমবার ভোরে রতন আলী স্থানীয় খামারী সেতুর খামার থেকে ফ্রান্সিস পিকিং জাতের ৫টি হাঁস চুরি করে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা। পরে রতন আলী হাঁসগুলোকে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী মাধববাড়ীয়া এলাকায় পৌছালে সেখানে স্থানীয় কয়েক যুবক সন্দেহবশত তাকে আটক করে। পরে তাকে খামার মালিক সেতুকে খবর দিয়ে তার হাতে তুলে দেয়। একপর্যায়ে এলাকাবাসী তাকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে রতন আলীকে আটক ও চুরি যাওয়া হাঁসগুলো মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক মোস্তাক জানান, খবর পেয়ে রতন আলীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। রতন একজন মাদকসেবী।তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ