আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে সাঈদীি ইস্যুতে আ’লীগ নেতা বহিষ্কার

  • In শিরোনাম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ আগস্ট ২০২৩ @ ১১:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ আগস্ট ২০২৩@১১:৫৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সাঈদীি ইস্যুতে আ’লীগ নেতা বহিষ্কার

উজ্জ্বল অধিকারী
সিরাজগঞ্জ প্রতিনিধি।।

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের এনায়েতপুর থানার কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুসকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে এনায়েতপুর থানা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়।

থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসির স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে।

থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি জানান, সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে কবিতা লিখে ফেসবুকে পোস্ট দেন ডা. আব্দুল কুদ্দুস। এ জন্য জরুরি সভা ডেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ