আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:০৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩@১০:০৫ পূর্বাহ্ণ
ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নানা অনিয়ম দেখতে পাওয়ায় আরামবাগ হাসপাতালটিকে বন্ধ করে দেওয়া হয়। হাসপাতালটির অপারেশন থিয়েটারে ময়লা আবর্জনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সহ নানা অনিয়ম পাওয়া যায়।

এদিকে অভিযানকালে অনুমোদন না থাকা, পরীক্ষার মূল্য বেশি নেওয়া সহ নানা অনিয়মের সত্যতা পাওয়ায় আল আকসা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার, মাতৃছায়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও বারাকা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে সম্প্রতি চালু হওয়া আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের ক্লিনিকাল অংশ সাময়িক বন্ধ রাখতে বলা হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান বলেন, নানা অনিয়ম পাওয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ