আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেধার জয়ে শিক্ষার্থীরা পেলো উপহার

  • In শিক্ষা
  • পোস্ট টাইমঃ ১১ নভেম্বর ২০২৩ @ ০৫:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ নভেম্বর ২০২৩@০৫:৪৩ অপরাহ্ণ
মেধার জয়ে শিক্ষার্থীরা পেলো উপহার

।।কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারের মুগসাইর লাইফ মডেল কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ও বৃত্তি প্রদান করা হয়েছে। এসময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ৷

শনিবার (১১ নভেম্বর) সকালে মুগসাইর লাইফ মডেল কিন্ডার গার্টেনে শিক্ষার্থীদের উপহার তুলে দেন অতিথি মন্ডলী।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রধান শিক্ষিকা রেশমা আক্তারসহ অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আধুনিক শিক্ষার মান বজায় রেখে নান্দনিক পরিবেশে শিশুদের পড়াশোনা করানো হয় বিদ্যালয়টিতে। মেধা বিকাশ ও কোমলমতি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি’।

বিদ্যালয় প্রধান শিক্ষিকা রেশমা আক্তার বলেন ‘প্রতিটি শিশুকে আমরা সন্তানের মতো স্নেহ দিয়ে পাঠদান করে থাকি। প্রতিযোগিতার যুগে শিশুরা যেন আধুনিক শিক্ষা পায়, সে দিক গুলো নজর দিয়ে আমরা পাঠদান করি’।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ