জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর প্রতিনিধি।।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, সরকার শিক্ষাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। আগামীতে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করা হবে।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা, আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।
আজ দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ আয়োজিত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জি এস এম মিজানুর রহমান মিজান, হাজি দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ সহ উপজেলার শিক্ষকরা বক্তব্য রাখেন।





















