।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় বন্দি জিম্মি মুক্তি ও মানবিক সহায়তা সক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ফোনালাপকালে জো বাইডেন গত ৩ দিনে হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং ২ নেতা হামাসের হাতে বন্দি সকল জিম্মির মুক্তির ক্ষেত্রে সমর্থন অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘এ ব্যাপারে দুই নেতা সম্মত হয়েছেন যে- কাজটি এখনো শেষ হয়নি এবং তারা এক্ষেত্রে সকল জিম্মির মুক্তির জন্য কাজ চালিয়ে যাবেন। উভয় নেতা আগামী দিনগুলোতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।’
ওই বিবৃতিতে আরো বলা হয়, ২ নেতা গাজায় যুদ্ধ বিরতি এবং মানবিক সহায়তা আরো বাড়ানোর বিষয়েও আলোচনা করেছেন।





















