আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ অক্টোবর ২০২৩ @ ০৪:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ অক্টোবর ২০২৩@০৪:৫৪ অপরাহ্ণ
কুমিল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
ছবি- বিডিহেডলাইন্স

মোহাম্মদ শরীফ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মানসিক ভারসাম্যহীন মোঃ নাছির মিয়া হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর দক্ষিণ পাড়া মৃত রোশন আলীর ছেলে সোহাগ মিয়া (৩৮)

মামলার বিবরণে জানাযায়- ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর রাতে আসামী সোহাগ কোম্পানীগঞ্জ হতে নবীনগর গামী সড়কের পশ্চিম পাশে ধনু মিয়া সওদাগরের নির্মানাধীন বাড়িতে
ঘুমন্ত নাছিরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

পরদিন আবদুল আউয়াল (৬৫) বাদী হয়ে সোহাগ মিয়া (২৫) কে একমাত্র আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। আজ আসামী সোহাগ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থ দণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ