আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

খুলনার ফুলতলায় সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ অক্টোবর ২০২৩ @ ১০:০৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ অক্টোবর ২০২৩@১০:০৭ পূর্বাহ্ণ
খুলনার ফুলতলায় সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ছবি- বিডিহেডলাইন্স

।।খুলনা ব্যুরো।।

খুলনার ফুলতলা উপজেলার ২নং দামোদর ইউনিয়ন কতৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন আহসান রাফি গ্রন্থাগারে রবিবার (১অক্টোবর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্ভোধন করেন- অজয় নন্দী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন(চেয়ারম্যান, ফুলতলা উপজেলা পরিষদ ও সভাপতি ফুলতলা উপজেলা আওয়ামীলীগ)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন- শেখ মোঃ আবু হানিফ(সদস্য খুলনা জেলা আওয়ামীলীগ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কে এম জিয়া হাসান তুহিন (ভাইস চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ),ফারজানা ফেরদৌস নিশা(মহিলা ভাইচ চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ), মৃনাল হাজরা(সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলা আওয়ামীলীগ)। আবু তাহের রিপন(যুগ্ম-সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সভাপতি ফুলতলা উপজেলা ছাত্রলীগ), বিলকিস আক্তার ধারা(সদস্য, খুলনা জেলা আওয়ামীলীগ), শরিফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু (চেয়ারম্যান ২ নং দামোদর ইউনিয়ন পরিষদ), ইসমাইল হোসেন বাবলু (সভাপতি ২ নং দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ) মোল্যা সাহিদুল ইসলাম (সাধারণ সম্পাদক ২ নং দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ), মোল্যা সুমন পারভেজ,রেক্সনা আজম, ফুলতলা উপজেলা মহিলা আওয়ামী লীগ।আলাউদ্দিন আক্তার, সাধারণ সম্পাদক ফুলতলা এম এম কলেজ ছাত্রলীগ। মোঃ সোহাগ খান, সাধারণ সম্পাদক ৪ নং ফুলতলা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন- বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করা, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয়, সাবমেরিন যুগে বাংলাদেশের প্রবেশ, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন নতুন উড়াল সেতু, মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করা, এলএনজি টার্মিনাল স্থাপন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত, দারিদ্র্যের হার হ্রাস, মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছর ৪ মাসে উন্নীত, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, সাক্ষরতার হার ৭৫.৬০ শতাংশে উন্নীত করা, বছরের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই পৌঁছে দেওয়া, মাদ্রাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করা ও স্বীকৃতি দান, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রত্যেকটি জেলায় একটি করে সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ, নারী নীতি প্রণয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, ফাইভ-জি মোবাইল প্রযুক্তির ব্যবহার চালুসহ অসংখ্য ক্ষেত্রে কালোত্তীর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এতসবকিছু জাতির পিতার কন্যা শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। আগামীদিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করার আহব্বান ও জানান তিনি।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডালিম শাহ্, অপু , আহসান ইমন ভুইয়া, মাহমুদ মোড়ল, এস কে ইয়াসিন গাজীসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ