আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রীয় মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩@১১:৩০ অপরাহ্ণ
রাষ্ট্রীয় মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
ছবি- বিডিহেডলাইন্স

সোহাগ হাফিজ
বরগুনা প্রতিনিধি।।

দেশে রাষ্ট্রীয় মর্যাদা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বরগুনার মুসলিম সমাজ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমানের উদ্যোগে আমতলীতে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা ও দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়া মুসলমানরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আসর নামাজ শেষে আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর আনন্দ র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী পৌর চত্বরে এসে শেষে দোয়া অনুষ্ঠান হয়।

এসময় আমতলী উপজলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের, ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, আমতলী কেন্দ্রীয় মসজিদের ঈমামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ