আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩@০৩:১১ অপরাহ্ণ
রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

রাষ্ট্রপতি আগামীকাল বুধবার বিকেলে তিন দিনের সফরে পাবনার উদ্দেশে রওনা হবেন। তিনি সেখানে একটি জনসভা ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী (২৭ সেপ্টেম্বর) থেকে তিন দিনের সফরে তাঁর নিজ জেলা পাবনায় যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর এটি হবে পাবনায় তাঁর দ্বিতীয় সফর।

কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপ্রধান জেলার সাথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব এক জনসমাবেশে ভাষণ দিবেন।

রাষ্ট্রপতি শহরের পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ৫শ’ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন এ উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতিকে তাঁর পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

এবং রাষ্ট্রপতির আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ