আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

খুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:০৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩@০৯:০৩ অপরাহ্ণ
খুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন
ছবি- বিডিহেডলাইন্স

উৎপল রায়
খুলনা ব্যুরো।।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কেটেছে বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ ।

উক্ত দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফুল আলম খান ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক বাংলাদেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন। পিতা, মাতা, ভাই’সহ পরিবারের সকল সদস্যদের হারিয়ে তিনি যে দৃঢ়তার মাধ্যমে আজকের অবস্থানে এসে দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন তা আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের নেতা কর্মীদের নিকট অনুপ্রেরনা।

এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের যে জয়যাত্রা শুরু হয়েছে তা কোন অপপ্রচার, কোন ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতা বিরোধীপক্ষ প্রতিহত করতে পারবে না। উন্নয়নশীল থেকে উন্নত বাংলাদেশ গড়ার এই জয় যাত্রা সফলে আওয়ামী লীগ ও যুবলীগের সকল নেতাকর্মীদের আরো সোচ্চার হতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব দিলীপ হালদার সাধারণ সম্পাদক বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ, শ্রীমতি চঞ্চলা মন্ডল মহিলা ভাইস চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলা ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান জি এম মিলন, জানাব অরিন্দম গোলদার,জনাব আল আমিন খান সহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ