আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ নেতার মতবিনিময়

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৩@০৮:০০ অপরাহ্ণ
নেত্রকোনায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে  আওয়ামী লীগ নেতার মতবিনিময়
ছবি- বিডিহেডলাইন্স

।।নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমির শিক্ষক, শিক্ষিকা ও কোমলমতি ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেছেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক, সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল মতিন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ মতবিনিময় করেন।

এ সময় তিনি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদেরকে জীবন চলার পথে বিভিন্ন আদর্শিক ও নৈতিকতার বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ইকবাল নূর লাভলু, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ, আটপাড়া উপজেলার জয়বাংলা ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুল হক, বর্তমান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. আব্দুল হাই। পরে তিনি তেলিগাতী বাজারে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাহিত্যিক, নাট্যকার ও লেখক খগেন চন্দ্র পন্ডিত, বিশিষ্ট নাট্য অভিনেতা আব্দুস সালাম, জয়বাংলা ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান চন্দন, শুনই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এমদাদ হোসেন প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ