আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে জরিমানা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ অক্টোবর ২০২৩ @ ০৭:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ অক্টোবর ২০২৩@০৭:১৯ অপরাহ্ণ
ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে জরিমানা
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং খাদ্যে তৈরিতে মান নিশ্চিত না করার অপরাধে দূর্গাবাড়ি রোডের একটি হোটেলে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ জানান, দূর্গাবড়ি রোডের ফুটপাত ও রাস্তার দুপাশের অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী ভ্রাম্যমান দোকানসমূহের মালিকদের দোকান সরিয়ে ফেলার বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে রাস্তার পাশে বা ফুটপাতে ব্যবসা পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

তিনি আরও জানান, একই অভিযানে শিল্পাচার্য জয়নুল উদ্যানে স্কুল সময়ে ইউনিফরম পরিহিত শিক্ষার্থীদের এবং উদ্যানের ভেতর মটরসাইকেল নিয়ে প্রবেশকারীদের সতর্ক কারা হয়েছে।

এসময় স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যবৃন্দ সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ