আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:০৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৩@০৬:০৭ অপরাহ্ণ
জয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
ছবি- বিডিহেডলাইন্স

এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট প্রতিনিধি।।

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেন, পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের ফিরোজ মুন্সির ছেলে শাহাবুল, সদর উপজেলার খনজনপুর মিশন রোডের তানসেন আলীর ছেলে সুমন ও নতুনহাট শেখপাড়ার মৃত ছামছদ্দীনের ছেলে লিটন শেখ। এছাড়া ১০ বছর দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আকবর মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুলাই পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে ৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ শাহাবুল ও সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ২০২২ সালের ১৩ এপ্রিল পাঁচবিবির দমদমা পল্লী বিদু্ৎ এলাকায় ২০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ লিটন শেখকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২০১৮ সালের ২৬ আগস্ট বাগজানা এলাকা থেকে ৫৪ পিস ইনজেকশনসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ