আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাগুরায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ অক্টোবর ২০২৩ @ ০৫:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ অক্টোবর ২০২৩@০৫:২২ অপরাহ্ণ
মাগুরায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
ছবি- বিডিহেডলাইন্স

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিরাত, হামদ্, নাত, ইসলামি সংগীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মসিয়ার রহমান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃছালামত আলী ওরফে আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর জামে মসজিদের পেশ ইমাম ও খামারপাড়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠান শেষে কিরাত, হামদ, নাত, ইসলামি সংগীত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ