।।বিনোদন প্রতিবেদক।।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে তার অস্ত্রোপচার করা হয়েছে। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। মঙ্গলবার ( ৪ জুলাই) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন। হিন্দুস্তান টাইমস জানায়- বলিউড বাদশা লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন। শুটিং চলাকালীন সময় তিনি নাকে প্রচন্ড ব্যথা পান। রক্তক্ষরণ শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসকরা জানান- শাহরুখের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই। তবে শাহরুখ ভক্তরা কষ্ট পেয়েছেন বলে জানা যায়।






















