আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় বরের গাড়িতে মোটরসাইকেল শোডাউন নিয়ে শিক্ষকের রাজকীয় বিদায়

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৪:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৩@০৪:৫৩ অপরাহ্ণ
কুমিল্লায় বরের গাড়িতে মোটরসাইকেল শোডাউন নিয়ে শিক্ষকের রাজকীয় বিদায়
ছবি- বিডিহেডলাইন্স

।।কুমিল্লা প্রতিনিধি।।

দেখে মনে হবে যেন কোনো রাজনৈতিক নেতা শোডাউনে বের হয়েছেন ৷ সামনে মোটরসাইকেলের সোডাউন, তারপর ফুল সজ্জিত গাড়ী। হাত নাড়িয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক হয়ে ফিরছেন বাড়ি। এত সব আয়োজন একজন শিক্ষকের বিদায় উপলক্ষে। লাকসাম উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মো আবদুল আউয়াল এর বিদায় উপলক্ষে এমন রাজকীয় আয়োজন করেছে স্কুল শিক্ষার্থী ও কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ৪০ বছরে শিক্ষকতার জীবনের ইতি টেনে বাড়ি ফিরেছেন শিক্ষক সৈয়দ মো আবদুল আউয়াল। তাঁর বিদায়ে শীতল ছায়া নামে উত্তরদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানিজিং কমিটি ও সাবেক শিক্ষার্থীদের মাঝে। অশ্রু শিক্ত চোখে বিদায় জানিয়েছেন জাতি গড়ার এই কারিগরকে।

ফুল সজ্জিত গাড়ীতে বিদায়ের পূর্বে উত্তরদা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ মো আবদুল আউয়াল এর ব্যক্তিত্ব ও দায়িত্বশীল শিক্ষকতার প্রশংসা করেন অতিথিবৃন্দ। বিদ্যালয়, ম্যানিজিং কমিটি, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

১৯৬৩ সালে নাঙ্গলকোটের টুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন আবদুল আউয়াল। ১৯৮৩ সালে উত্তরদা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবো শিক্ষকতা জীবন শুরু করেন। পারিবারিক জীবনে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে তাঁর।

বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তবে বিদ্যালয় প্রধান শিক্ষক মো ইদ্রিছ মিয়া বলেন,’তিনি আমার আমার ভালো একজন সহকর্মী ছিলেন।আমরা চেস্টা করেছি ব্যতিক্রমী ভাবে স্মরণীয় ভাবে তাকে বিদায় দিতে’।

বিদ্যালয় সভাপতি ডাঃ খায়রুল ইমরান (অনি) বলেন, ‘যতটা জেনেছি তিনি ভাল মানুষ। দায়িত্বের প্রতি ছিলেন আন্তরিকত। তার পরবর্তী সময় গুলো ভালো কাঁটুক’।

উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো মাসুদুল হক বলেন,’তিনি আমার শিক্ষক ও দীর্ঘ দিনের সহকর্মী। এমন নম্র, ভদ্র ও জ্ঞানী মানুষ খুব কমই হয়। স্যারের বিদায়ে আমরা শোকাহত’।

দীর্ঘ ৪০ বছর চাকরি জীবন শেষ করে রাজকীয় বিদায় অনুভূতি জানাতে গিয়ে সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ্ব সৈয়দ মো আবদুল আউয়াল বলেন, ‘বাংলাদেশ এভাবে আর কোনো শিক্ষককে বিদায় দিয়েছে কি-না আমার জানা নেই। এটি আমার জীবনের বড় পাওয়া। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি’।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ