আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে শান্তি সমাবেশ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩১ জুলাই ২০২৩ @ ০১:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ জুলাই ২০২৩@০১:৫১ অপরাহ্ণ
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে শান্তি সমাবেশ

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে জেলায় আজ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শহরের বনরূপা সিএনজি স্ট্যান্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল প্রমুখ। এ সময় জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি- জামায়াতসহ স্বাধীনতা বিরোধীচক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানানো হয়। শান্তি সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বনরূপা পর্যন্ত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সূত্র-বাসস

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ