।।রংপুর মহানগর প্রতিবেদক।।
আলুর বাজার নিয়ন্ত্রণে আলু ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিদপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় জেলার বিভিন্ন আলু ব্যবসায়ীর সাথে কথা বলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান।
বুধবার (২০ সেপ্টেম্বর) রংপুর জেলা প্রসাশক সম্মেলন কক্ষে আলু ব্যাবসায়ীদের সাথে মত বিনিময় সভায় তিনি চারজনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাস্যবাদের আদেশ দেন।
শফিকুজ্জামান বলেন,রংপুর আলু উৎপাদনে দেশে তৃতীয় কিন্তু সিন্ডিকেটে কারণে আলুর দাম এখন অনেক বেশী করছে একটি চক্র।পর্যাপ্ত মজুদ থাকার সত্বেও বেশী লাভের আশায় আপনারা( আলু ব্যবসায়ী) কৃত্রিম সংকট তৈরী করছেন।
এসময় কয়েকজন ব্যবসায়ীকে তাদের মতামতের কথা জানান শফিকুজ্জামান। এক পর্যায়ে ভোক্তা অধিদপ্তরের মহা পরিচালকের সাথে তর্কে জড়ান কয়েকজন ব্যবসায়ী। পরে চারজনকে জিগ্যাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নির্দেশ দেন।এছাড়া আয়কর বিভাগকে তাদের আয়করের হিসেব নিতে বলেন।পাশাপাশি তারা যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেটি আসলেও আলু কেনাবেচার জন্য কিনা সেটিও খতিয়ে দেখার পরামর্শ দেন।
হেফাজতে নেয়া চারজন হলেন,হোমল্যান্ড কোল্ডস্টোরেজের ম্যানেজার রবিউল ইসলাম,ব্যবসায়ী বাহার উদ্দিন,আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বনিক,শাহ আমানত কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল হান্নান।
ভোক্তার মহাপরিচালক আরো জানান,আজ থেকে প্রতিটি কোল্ড স্টোরেজের সামনে মূল্য তালিকা টাঙ্গাতে হবে। যেখানে মূল্য ২৭ টাকা কেজি লেখা থাকবে।প্রশাসনের পক্ষ থেকে সবসময় তদারকি করা হবে।






















