আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মদ জব্দ

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩@০৬:২৬ অপরাহ্ণ
বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মদ জব্দ
ছবি- বিডিহেডলাইন্স

।।খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির রামগড় পিলাকছড়া এলাকা থেকে রামগড় ৪৩ বিজিবি ভারতীয় মদ জব্দ করেছে । মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রামগড় ৪৩ বিজিবির আওতায় লাচারী পাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি টহল দল মদের বোতল জব্দ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিলাকছড়া এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৬৭ বোতল মদ জব্দ করা হয়,যার বাজার মুল্য ১ লক্ষ ৫শত টাকা।মদের বোতলগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ