আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:২৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩@১২:২৯ পূর্বাহ্ণ
ফরিদপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের ভাঙ্গায় তিন কেজি গাঁজাসহ আক্কাস মুন্সী (৫১) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার হওয়া আক্কাস মুন্সীকে রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার একটি পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কাস মুন্সী ওই এলাকার মনির উদ্দিন মুন্সীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে আক্কাস মুন্সীকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ