তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার শিকদার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমান্ডারগণ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে অতিথিগণ ও মুক্তিযোদ্ধাবৃন্দ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যশোর জেলায় পদায়ন করা হয়েছ।





















