আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আজ জানা যাবে, ঈদে মিলাদুন্নবী কবে

  • In ধর্ম
  • পোস্ট টাইমঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:১৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩@১১:১৭ পূর্বাহ্ণ
আজ জানা যাবে, ঈদে মিলাদুন্নবী কবে

।।নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে বলে জানা গেছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আরবি মাসের ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। সফর মাসের ৩০ দিন পূর্ণ হলে আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) পালন করা হবে। আর সফর মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে ১২ রবিউল আউয়াল হবে ২৭ সেপ্টেম্বর (বুধবার)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) ও ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ