আজ ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই সফর, ১৪৪৮ হিজরি

খুবিতে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতায় বিজিই চ্যাম্পিয়ন

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩ @ ০১:২৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩@০১:২৫ পূর্বাহ্ণ
খুবিতে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতায় বিজিই  চ্যাম্পিয়ন

।।খুলনা ব্যুরো।।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধীনে পরিচালিত এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের উদ্যোগে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন এবং দ্বিতীয় রানারআপ হয় নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন। যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজিই ডিসিপ্লিনের রাজশ্রী দাস সৃজা ও এফএমআরটি ডিসিপ্লিনের মেহনাজ আফরিন খান ঝিলিক। সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০টি ডিসিপ্লিন অংশগ্রহণ করে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ক্লাস রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তিতর্ক দিয়ে বিচার-বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করতে পারে। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের কো-অর্ডিনেটর সাদিয়া ইসলাম মৌ।

অনুষ্ঠানে ডিসিপ্লিনের কৃতি শিক্ষার্থী সুলতানা জাহানকে ডিসিপ্লিনের পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের পক্ষ থেকে একজন অসহায় শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ