মিলন ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পানছড়ি শীর্ষ সন্ত্রাসী আবু তাহের ও তার ভাই ধর্ষক তোফাজ্জল কর্তৃক ঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পানছড়ি উপজেলা কার্যালয়ে প্রতিবাদ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজশ কুমার দেব।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় সন্ত্রাসী আবু তাহের ও তার ভাই তোফাজ্জলসহ খাগড়াছড়ির কতিপয় কয়েকজন দুষ্কৃতিকারীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে ঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। এটি সম্পূর্ণ বানোয়াট, মনগড়া, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা এবং মিথ্যা তথ্য সংবলিত।
এছাড়াও আরো বলা হয়, যখনই নির্বাচন আছে তাহের নৌকা প্রতীকের বিরোধিতা করে এবং তার বিশেষ বাহিনী দিয়ে উপজেলা নেতাকর্মীদের অত্যাচার করে। তিনি ২০০৮, ২০০৯, ২০১৪ ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯ সালে জাতীয় ও স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধিতা করেছিল। এছাড়াও আবু তাহের তার বাহিনী দিয়ে অনৈতিক উপায়ে সাধারণ মানুষের হয়রানিসহ ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ আনে।
সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মোমিন, সহ সভাপতি কিরণ ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ১নং লোগাং ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন, ৩নং ইউনিয়নের সভাপতি ওবায়দুল হক আবাদ, ৪নং লতিবান ইউনিয়নের সভাপতি সাজেই মারমা প্রমুখ।





















