।।নিজস্ব প্রতিবেদক।।
সাফল্য বলতে শুধু একটি ম্যাচ জয়। চলমান এশিয়া কাপে থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ফাইনাল খেলার লক্ষ্য থাকলেও এক ম্যাচ বাকী থাকতেই এশিয়া কাপ শেষ টাইগারদের। তবে ভারতকে হারায়ে শেষটা রাঙাতে চান অধিনায়ক সাকিব আল হাসান।
সুপার ফোরে শেষ ম্যাচে মাঠে নামার আগে কলোম্বোতে টিম হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব আল হাসান।
সে সময় তিনি বলেন, আমরা যদি শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্যকিছু চাই না, শুধু জিততে চাই।
সাকিবের কাছে ভারতের বিপক্ষে ম্যাচ সম্পর্কে জানতে চাইলে বলেন, খেলার পরে বলতে পারবো, আগে কিভাবে বলবো? সহজ হবে, না কঠিন হবে। আমরা যাবো, যতটা সম্ভব ভালো খেলা যায়, জেতার জন্য খেলবো।






















