মো. লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।
নাটোরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প স্থানীয় কর্তৃপক্ষের সাথে জেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় ডাসকো ফাউন্ডেশনের কার্যালয়ে এ গণতান্ত্রিক এ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন- নাটোর ইসলামী ফাউন্ডশনের উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম।
তিনি বলেন, ইসলামী ফাউন্ডশনের পক্ষ থেকে জেলার সকল মসজিদের ইমামদের নিয়ে প্রতিমাসে নারী নির্যাতন, বাল্যবিয়ে, মাদকসেবন প্রতিরোধে সচেতনামূলক আলোচনা করা হয়। প্রতিটি মসজিদের ইমামদের খুতবায় উল্লেখিত বিষয়ে আলোচনার জন্য নির্দেশনা প্রদান এবং এসব প্রতিরোধে ইসলামী ফাউন্ডশন সহযোগিতা করবেন বলে তিনি সংলাপে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংলাপে উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশন’র ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম ও এফএফসহ
ডাসকো ফাউন্ডশনের নাটোর ইউনিটের এফএফবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা, উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি সিএসও সদস্য অংশগ্রহণ করেন।






















