আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সারা বাংলায় খেলা হবে- সেতুমন্ত্রী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৩ নভেম্বর ২০২৩ @ ০৫:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৩@০৫:৩১ অপরাহ্ণ
সারা বাংলায় খেলা হবে- সেতুমন্ত্রী

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রূপসা পাড়ে খেলা হবে, সুন্দরবনে খেলা হবে, সারা বাংলায় খেলা হবে। এখন সেমিফাইনাল খেলা চলছে, এখানে আমরা জিতেছি। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে, সে খেলায়ও আমরা জিতবো।

আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনার জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৮ অক্টোবর তারিখে সরকার হটানোর জন্য বিএনপিসহ অপশক্তির ফাড়া শেখ হাসিনা কাটিয়ে উঠেছেন। তারা বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে। শেখ হাসিনার ওপর আস্তা রাখুন তিনি আপনাদের সঙ্গে থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আল্লাহ যার সঙ্গে থাকেন, তাকে কোনো অপশক্তি হটাতে পারে না। শেখ হাসিনাকেও কোনো অপশক্তি হটাতে পারবে না।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ