আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

আসছে আহাম্মেদ আকাশ প্রযোজিত ‘বাড়িওয়ালার মাইয়া’

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩@০৫:৩৩ অপরাহ্ণ
আসছে আহাম্মেদ আকাশ প্রযোজিত ‘বাড়িওয়ালার মাইয়া’

যাযাবর পলাশ
বিনোদন ডেস্ক।।

দীর্ঘ বিরতি শেষে নতুন গান দিয়ে আবারও গান প্রযোজনায় ফিরছে প্রযোজক আহাম্মেদ আকাশ ও তার অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসএস বিনোদন’। গানের শিরোনাম ‘বাড়িওয়ালার মাইয়া’। শেখ শান্ত’র কথা ও সুরে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পী মুক্তার হোসাইন। মিউজিক করেছেন আহমেদ শাকিব। গানের র‍্যাপ করেছেন র‍্যাপার রিয়াদ খান।

মুক্তি প্রতীক্ষিত এই গানের একটি মিউজিক ভিডিও নির্মান করা হয়েছে। নির্মাতা তানভীর পরশ এর পরিচালনায় এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন এলএক্স সবুজ, তানভীর পরশ এবং মহিমা চৌধুরী। গানটি আসছে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান এসএস বিনোদন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে এসএস বিনোদন এর কর্ণধার আহাম্মেদ আকাশ জানালেন, ব্যক্তিগত কিছু কারণে দীর্ঘদিন মিউজিক ইন্ডাস্ট্রির বাহিরে ছিলাম। এই গানের মাধ্যমে আমরা আবারও নতুন পথচলা শুরু করবো ইনশাআল্লাহ।

মুক্তির অপেক্ষায় থাকা এই গান এবং মিউজিক ভিডিওটি অসাধারণ হয়েছে। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। এজন্য এই গানের সাথে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আগামীতে ভালো ভালো গান শুনতে সবাইকে এসএস বিনোদন এর সাথে থাকার জন্য অনুরোধ রইলো। পরিচালক তানভীর পরশ বলেন, গানটি সত্যিই অনেক সুন্দর একটা গান। আমার বিশ্বাস গানটি সব শ্রেণির শ্রোতাদের মন জয় করে নেবে ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন আশাকরি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ