আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

  • In জাতীয়, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২২ আগস্ট ২০২৩ @ ০৮:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ আগস্ট ২০২৩@০৮:৫১ অপরাহ্ণ
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

।।নিজস্ব প্রতিবেদক।।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম । এরমধ্যে রাজধানীতে ৩ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৫ জন মারা গেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ১৬৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৮৭৬ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪১ জন ভর্তি রয়েছেন।  বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৮২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৭০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৪ হাজার ২৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৩৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫০ হাজার ১৭০ জন এবং ঢাকার বাইরে ৫৪ হাজার ১৮৯ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৪৯৩ জন মারা গেছেন।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৬ হাজার ৩৭ জন। এর মধ্যে ঢাকায় ৪৬ হাজার ২৩৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৮০৩ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ১৭ জন। এর মধ্যে ঢাকায় ৮৭৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১,১৪১ জন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ