আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দিনাজপুরে বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ২৩ জুলাই ২০২৩ @ ০৭:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুলাই ২০২৩@০৭:৫৯ অপরাহ্ণ
দিনাজপুরে বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুরে বাবাকে হত্যার অপরাধে বৈদ্য কিস্কু নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। সেই সাথে তাকে ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। আজ রোববার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এই কারাদন্ডাদেশ প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত বৈদ্য কিস্কু জেলার বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর এলাকার বাসিন্দা তালা কিস্কুর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ আগষ্ট সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উজেলার হাটরামপুর পশ্চিম আদিবাসী পাড়ায় পারিবারিক কলহের এক পর্যায়ে বৈদ্দ কিস্কু তার বাবা তালা কিস্কুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করলে ঘটনাস্থলেই তালা কিষ্কুর মৃত্যু হয়। এই ঘটনায় তালা কিস্কুর তৃতীয় স্ত্রী সুমি হাসদা বাদি হয়ে বোচাগঞ্জ থানায় বৈদ্দকে আসামী করে হত্যা মামলা করলে পুলিশ বৈদ্দকে গ্রেফতার করে। পরবর্তীতে হত্যার দায় স্বীকার করে আসামীর দেয়া জবান বন্দি এবং সাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রায় ঘোষনা করে। রায় শুনে আদালতের বরান্দায় থাকা আসামী বৈদ্দ কিস্কুর স্ত্রী দিশা কিস্কু ও তার শিশু কন্যা কান্নায় ভেঙ্গে পড়েন।

রায়ের বিষয়ে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি বলেন, বাবাকে হত্যার দায়ে আদালত বৈদ্দ কিস্কুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। প্রথম পক্ষের ছেলের সঙ্গে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খুব অল্প সময়ে এ রায় হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করছি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ