আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০২:২৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩@০২:২৪ অপরাহ্ণ
কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত
ছবি- বিডিহেডলাইন্স

রিকোর্স চাকমা
রাঙামাটি প্রতিনিধি।।

রাঙামাটি শহরের লোকালয় থেকে উদ্ধারকৃত অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, অজগরটি গত মঙ্গলবার রাতে রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ রাঙামাটি শহরের টিটিসি, কল্যানপুর এর একটি বাড়ি থেকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করেন। পরে অজগরটি উর্ধতন বন কর্মকর্তাদের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এদিকে অজগরটির দৈর্ঘ্য ৬ ফুট ৭ ইঞ্চি এবং ওজন প্রায় ৪ কেজি বলে তিনি জানান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ