আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাময়িক বরখাস্ত এডিসি হারুন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:১২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৩@০৭:১২ অপরাহ্ণ
সাময়িক বরখাস্ত এডিসি হারুন

।।নিজস্ব প্রতিবেদক।।

ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে পেটানোর ঘটনায় দুই দফায় বদলির পর সাময়িক বরখাস্ত করা হয়েছে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার বিকেল এ তথ্য নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু, জনাব হারুন-অর-রশীদকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক অদ্য সোমবার থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

জানা গেছে, গত রোববার প্রথেম তাকে রমনা বিভাগ থেকে সরিয়ে ডিএমপির দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে (পিওএম) সংযুক্ত করা হয়। পরবর্তীতে তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

এদিকে, সোমবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের দেখা করে ঘটনার বিচার দাবি করেন। এ সাক্ষাতের পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে—এমন খবর পাওয়া যায়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ