আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে ফারজানা শান্তা (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) বিকেলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শান্তার বাড়ি সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লায়। তার স্বামী সোহেল রানা সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেভি রিপিয়ারিং শপের (সিএইচআর) ইনচার্জ।
এলাকাবাসীরা জানায়, নিহত ফারজানার সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় ছয় বছর আগে সোহেল রানার সাথে। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী দুইটি জমজ মেয়ে রয়েছে। কিন্তু ফারজানার পরিবার দরিদ্র হওয়ায় তাদের বিয়ে মেনে নেয়নি৷ সোহেল রানার পরিবারের লোকজন। তবে, কি কারণে এধরণের ঘটনা ঘটেছে তা জানা নেই।
এ বিষয়ে সোহেল রানা জানান, দুপুরে কর্মস্থল থেকে বাড়িতে ফিরে শয়নকক্ষের সেলিং ফ্যানের সাথে স্ত্রী গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে দেখে সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগে ওই নারীর মৃত্যু হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মরদেহের গলায় কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদের জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে সত্য ঘটনা। তবে, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় নিয়ে আসা হয়েছে।






















