নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে জন্মগত বধিরতা দূরীকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এখন থেকে বিনামূল্যে মমেকে হাসপাতালে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি হবে।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচীর উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে তৃণমুলের মানুষ এখন স্বাস্থ্যসেবা পাচ্ছেন। সরকার এখন বিনামুল্যে জন্মগত মূক ও বধির শিশুদের উন্নত চিকিৎসা সেবাও দিচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, মমেক হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মদ জাকিউল ইসলাম, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।






















