আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইউএনও’র নির্দেশে অবশেষে সরানো হলো সড়কে গেড়ে দেয়া সেই পিলার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৪:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ সেপ্টেম্বর ২০২৩@০৪:৫২ অপরাহ্ণ
ইউএনও’র নির্দেশে অবশেষে সরানো হলো সড়কে গেড়ে দেয়া সেই পিলার
ছবি- বিডিহেডলাইন্স

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

বালু ব্যবসায়ীদের কাছ থেকে ‌‘চাঁদা না পেয়ে’ সড়কে গেড়ে দেওয়া সেই পিলার অবশেষে সরিয়ে ফেলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙ্গিয়ে তার ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদরের ঝিলংজা ৬নং ওয়ার্ডের ভাঙ্গাব্রিজ সংলগ্ন পূর্ব মুক্তারকুল সড়কে বাড়ির সামনে পিলার গেড়ে দেন স্থানীয় ইউপি সদস্য নাছির।

এরপর থেকে একজন জনপ্রতিনিধির কান্ডজ্ঞানহীন আচরণে তুমুল সমালোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ার পর কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শক্রবার (৮ সেপ্টেম্বর) রাতের আঁধারে পিলারটি সরিয়ে ফেলেছেন অভিযুক্ত নাছির মেম্বার।

এদিকে সড়ক থেকে পিলার সরিয়ে নেওয়ায় খুশি হয়ে ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

ইউএনওকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, স্থানীয় যুবক মুজিব উল্লাহকে সাথে নিয়ে দীর্ঘদিন বালু উত্তোলন করে ব্যবসা করেছেন নাছির মেম্বার। বালু বহন করতে নাছির ডাম্পারও কিনেন। এমনকি ইউএনওর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন বালু ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারাও নিতেন বলে শুনেছি। সড়কে পিলার গেড়ে দেয়ার পর থেকে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তখন জানাজানি হয় নাছির ও বালু ব্যবসায়ীদের মধ্যে হিসাব-নিকাশে গড়মিল হওয়ায় তিনি এমন কান্ড ঘটিয়েছেন। অথচ গত এক সপ্তাহ ধরে ওই সড়ক দিয়ে চলাচল করা লোকজন সেটির খেসারত দিতে হয়েছে

এলাকাবাসী বলছেন, নাছির মেম্বার এলাকার লোকজনকে প্রায়শ বলে বেড়ান, ইউএনও সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তারা কথায় উঠে-বসে জানিয়ে এক প্রকাশ জিম্মি করে রেখেছিলেন। গত এক সপ্তাহ ধরে সড়কে পিলার গেড়ে দেয়ার কারণে ওই এলাকায় স্বাভাবিক যানচলাচল ব্যহত হয়েছে। এতে রোগী, শিক্ষার্থী ও সর্বসাধারণ দুর্ভোগ পোহাচ্ছিলেন। তবে ইউএনওর ‘কাছের লোক’ হিসেবে প্রচারণা থাকায় খোলাসা করে তার কর্মকান্ডের কেউ প্রতিবাদ করেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সবজি বিক্রিতা থেকে কোটিপতি হয়ে বিপুল অর্থ খরচ করে হাতিয়ে নিয়েছেন জনপ্রতিনিধির পদ। এরপর থেকে ধরাকে সরাজ্ঞান করতে শিখে গেছেন মেম্বার নাছির। মাদক পাচার, ক্ষমতার অপব্যবহার, আধিপত্য বিস্তার, বালি ও ভূমিদস্যুতায় অভিযুক্ত কক্সবাজার সদরের ঝিলংজার এই ইউপি সদস্য। ব্যক্তিগত বিরোধের প্রতিপক্ষকে ঘায়েল করতে জনপ্রতিনিধির ক্ষমতাকে অন্যায়ভাবে ব্যবহার করে একের পর এক নৃশংস ও বর্বর চরিত্রের জন্ম দিচ্ছেন। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা না থাকলেও বছরের পর পর সরকারি কয়েকটি বাজারের রাজস্বের কোটি কোটি টাকা লুটপাট, মাদক ও হুন্ডি কারবারে জড়িয়ে উর্পাজন করেছেন শত কোটি টাকা।

জানা গেছে, পাকা সড়কের সাঝে পিলার গেড়ে দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন। এরপর থেকে একজন জনপ্রতিনিধির এমন আচরণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নানা মন্তব্য করেন নেটিজেনরা।

সড়কে পিলার গেড়ে দেয়ার সংবাদ প্রকাশিত হওয়ার পর এটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জারিয়ার নজরে আসে। পরে তিনি সেই পিলার সরিয়ে নিতে মেম্বার নাছিরকে নির্দেশ দেন। এবং ভবিষ্যতে ইউএনওর নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম না করারও হুশিয়ারি দেন তাকে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ