উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।
বটিয়াঘাটা উপজেলায় আজ শনিবার (৯ই সেপ্টেম্বর) সকাল ১১টায় সড়ক ও নৌপথ নিরাপত্তার জন্য গণসচেতনতা মূলক প্রশিক্ষন কর্মশলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা আয়োজন করেছেন লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং বাস্তবায়ন করেছেন সিভিল সার্জন অফিস খুলনা।
গণসচেতনতা মূলক প্রশিক্ষনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের দায়িত্ব প্রাপ্ত ডা:মাফুজুর রহমান ও ডা:আসিক দত্ত এবং স্বাস্থ্য বিষয়ক খুলনা সিভিল সার্জন অফিসার আবুল কালাম আজাদ।গণসচেতনতা মুলক কর্মশালায় ডা: মাফুজুর রহমান বলেন, একটি শিশু বড় হওয়ার সাথে সাথে তাকে পারিবারিক ভাবে সচেতন করে তুলতে হবে তাকে পানির কাছে ছেড়ে দেয়া যাবে না ও সড়ক পথে সাবধানে চলাচল করতে হবে তাকে প্রয়োজনিও শিক্ষা দিতে হবে তাহলে অনেক দূর্ঘটনা কমে যাবে বিভিন্ন বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।তিনি আরো বলেন, বর্তমান সরকার শিশু মৃত্যু হার কমানো জন্য বিভিন্ন জনসচেতনতার মুলক পদক্ষেপ গ্রহন করেছে। তিনি উপস্থিত সকল কে কোন শিশু পানিতে পড়লে,কাউকে সাপে দংশন করলে,ইলেকট্রনিক সট খেলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরমর্শ দেন।
উক্ত গণসচেতনতা মুলক কর্মশালায় ছিলেন বটিয়াঘাটার ঘোলা কমিউনিটি ক্লিনিক, ছয়ঘরিয়া কমিউনিটি ক্লিনিক, পুটিমারি কমিউনিটি ক্লিনিক, খলসিবুনিয়া কমিউনিটি ক্লিনিক, উষা কমিউনিটি ক্লিনিক, দেবিতলা কমিউনিটি ক্লিনিক ও মাইলমারা কমিউনিটি ক্লিনিক এর সভাপতি ও সদস্যবৃন্দ।






















