জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ইস্কাফ ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার ফুলবাড়ী থানা। ফুলবাড়ী থানার ওসি তদন্ত নাজমুস সাকিব সজিবের নেতৃত্বে শনিবার ভোর সাড়ে চারটা অভিযানে কাশিপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে একই এলাকার কুখ্যাত মাদক কারবারি রফিকুল ইসলাম (৪০) কে তার নিজ বসতবাড়ি থেকে ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে। অপরদিকে শুক্রবার রাত সাড়ে দশটায়
একই এলাকার ধর্মপুর (ডোলের পাট) গ্রামের কুখ্যাত মাদক কারবারি পূর্বের ৭টি মাদক মামলার আসামী আবুল কালাম আজাদ (৩৫)’কে ৫০ বোতল ইস্কাফসহ গ্রেফতার করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।





















