আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজৈরে মাদক ব্যবসায়ী গাউছ গ্রেপ্তার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩১ অক্টোবর ২০২৩ @ ০৫:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ অক্টোবর ২০২৩@০৫:৩২ অপরাহ্ণ
রাজৈরে মাদক ব্যবসায়ী গাউছ গ্রেপ্তার

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের রাজৈরে ১০৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ গাউছ খন্দকারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী পাট্টাবুকা তার বাড়ি থেকে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গাউছ একই গ্রামের মৃত বর্জক খন্দকারের ছেলে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টেকেরহাট গোলচত্তরে চেকপোস্টে ডিউটি করার সময় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে সংবাদ পেয়ে গাউছের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাকে আটক করে তার লুঙ্গির মধ্যে থেকে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, তার বিরুদ্ধে এজাহার দায়ের করে আদালতের মাধ্যমে মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ