আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দুরন্ত টিভিতে চার্লি কুপার সিনেমার বাংলা প্রিমিয়ার

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৮ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:০৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ সেপ্টেম্বর ২০২৩@০৯:০৯ পূর্বাহ্ণ
দুরন্ত টিভিতে চার্লি কুপার সিনেমার বাংলা প্রিমিয়ার

।।বিনোদন ডেস্ক।।

চার্লি কুপার,বিখ্যাত কুপার্স পরিবারের মেয়ে। প্রাণবন্ত, কল্পনাপ্রবণ এবং দুঃসাহসী। কুপারদের দুঃসাহসিক অভিযানগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন রোমাঞ্চকর ঘটনাগুলো কেউ বিশ্বাস করতে চাইতো না। একদিন শহরে আজব এক ডিম খুঁজে পায় চার্লি।

কেউ জানেনা কিসের ডিম। মেয়র ডিমটা একটা কমিউনিটি সেন্টারে আলোতে রাখেন যাতে তাপে ডিম ফুটে বাচ্চা বের হয়। চার্লি তার দাদার কাছে জানতে পারে যে এটা সাড়ে তিনশ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া একটা পাখির ডিম। ডিমটা ফুটবে শুধুমাত্র সাগর পাড়ে এমন জায়গায় যেখানে একই সাথে বাতাস এবং ঢেউ এসে ডিমের গায়ে লাগে।

চার্লি এবং তার বন্ধু সিমন ডিমটা চুরি করে চার্লি কুপার্স পরিবারের ঐতিহ্যবাহী জাহাজ নিয়ে যাত্রা করে একটা দ্বীপের উদ্দেশ্যে। চার্লির এই বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসিক অভিযানের ফলে খুঁজে পাওয়া যায় বিলুপ্ত এক পাখির অস্তিত্ব।

দুরন্ত টিভির ভাষান্তরিত সিনেমা ‘চার্লি কুপার’, সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে কাল শুক্রবারে রাত ১০ টায়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ